দ্রুত মাজেদের ফাঁসি কার্যকর হবে
বাংলাপ্রেস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বেলা সোয়া ১২টার দিকে তাকে নেয়া হয় সিএমএম আদালতে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ এম জুলফিকার হায়াত মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে খুব দ্রুতই আইনি প্রক্রিয়া শেষ করে তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আর আর্টিকেল ৪৯ ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ আছে বলেও মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন এই মাজেদ। তাই আদালতের আদেশ অনুযায়ী খুব তাড়াতাড়ি তার মৃত্যুদণ্ড কার্যকর করাও হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ আছে মাজেদের। তবে ফাঁসি কার্যকরের ক্ষেত্রে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই।
গত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর মিরপুর সাড়ে এগারো নম্বর থেকে গ্রেপ্তার করা হয় দীর্ঘদিন পলাতক থাকা বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদকে। বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এই মাজেদ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি