৪ মে ২০২৬

দ্রুত চর্বি গলিয়ে ওজন কমাবে এই পানীয়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
দ্রুত চর্বি গলিয়ে ওজন কমাবে এই পানীয়

জীবনযাপন ডেস্ক: ওজন বেড়ে যাওয়া একটি বড় সমস্যা। অতিরিক্ত ওজন ব্লাডপ্রেসার, স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। আর একবার ওজন বেড়ে গেলে তা কমানো খুবই কষ্টকর। তবে ওজন ও এসব রোগের ঝুঁকি কমাবে পালংশাক। মস্তিষ্ক থেকে হার্ট হয়ে শরীরের ছোট-বড় সব অঙ্গেরই ক্ষমতা বাড়ায় পালংশাক।

খাদ্য ও পুষ্টিবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওজন কমাবে পালংশাক। পালং শাক খনিজ, ভিটামিন, পানি ও আঁশ সমৃদ্ধ। তাই এটা শরীরের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি পেট ভরা রাখতে সাহায্য করে। দীর্ঘক্ষণ পেট ভরা থাকায় বাড়তি অস্বাস্থ্যকর খাবারের চাহিদা কমে যায়।

এছাড়া একাধিক গবেষণায় দেখা গেছে, পালংশাকের রসে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে, পেশির ক্ষমতা বৃদ্ধি পায় এবং হৃদরোগের মতো মরণ রোগে আক্রান্ত হওয়ার আশংকাও কমে যায়।

তবে এখানেই শেষ নয়, প্রতিদিনের খাবারে পালংশাক রাখলে মেদ গলে শরীরের ওজন কমে যাবে। পালংশাক দিয়ে একটি পানীয় তৈরি করা যায়। যা ওজন কমাবে। আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন এই পানীয়।

উপকরণ: পালংশাক ১ কাপ, বাঁধাকপির পাতা ১ কাপ, নাশপাতি ১টি, আঙুর ৮ থেকে ১০টি, কলা ১টি, কমলা ১টি ও পানি ১ কাপ।

প্রণালী: পালংশাক ও বাঁধাকপির পাতা পরিষ্কার করে ধুয়ে কুচি করে নিন। কমলা ও আঙুরের ওপরের আবরণ ও বিচি ফেলে টুকরা করে নিন। এবার ব্লেন্ডারে কলার টুকরা, কমলা, আঙুর, নাশপাতির টুকরা, বাঁধাকপি ও পালংশাক কুচি সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিন। ব্যাস তৈরি হয়ে গেলো দ্রুত ওজন কমানোর কার্যকরী পানীয়। নিয়মিত এই পান্য পানে উপকার পাওয়া যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি