১০ মে ২০২৬

দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছি: খাদ্য উপদেষ্টা
বাংলাপ্রেস ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য ক্রেতা হিসেবে নিজেও চাপে রয়েছেন। তবে দ্রুতই এমন পরিস্থিতির উন্নতি হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে খাদ্য অধিদফতরের সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। খাদ্য উপদেষ্টা বলেন, চলতি বছর আমনের বাম্পার ফলন হয়েছে। গত বছর সরকার ধান কিনেছিল ৩০ টাকায়, এ বছর কেনা হবে ৩৩ টাকায়। চাল ৪৪ টাকা থেকে বাড়িয়ে ৪৭ টাকায় সংগ্রহ করা হবে। ঝুঁকি এড়াতে দেড় লাখ টন খাদ্য আমদানির এলসিও খোলা হয়েছে বলে ব্রিফিং-এ জানানো হয়। তিনি আরও বলেন, এবার কৃষক যেন ধানসহ কৃষিপণ্যের নায্যমূল্য পায় সে বিষয়টি সরকার নিশ্চিত করবে। আগামী রোরবার থেকে সরকার আমন ধান সংগ্রহ অভিযান শুরু করবে বলেও জানান আলী ইমাম মজুমদার। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি