ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল রেজিস্ট্রেশন নয় : বিআরটিএ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোন মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিআরটির প্রকৌশল শাখার পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত গত ১৪ জুন অনুষ্ঠিত সভার কার্যবিবরণী সংক্রান্ত স্বারকে এ তথ্য জানানো হয়।
তাতে জানানো হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্রদানের সময় সংশ্লিষ্ট গ্রাহকের ড্রাইভিং লাইসেন্স থাকার বিষয়টি রেজিস্টারিং অথরিটি কর্তৃক নিশ্চিত করতে হবে।
ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোন মোটরসাইকেল রেজিস্ট্রেশন নম্বর পাবে না। এ বিষয়ে পরবর্তী প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধও করা হয়।
বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি