১৪ সেপ্টেম্বর ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

বাংলাপ্রেস ডেস্ক: ডোপ টেস্টে ‘পজিটিভ’ আসায় পুলিশ সুপার আ ফ ম নিজামকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে ১০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আ ফ ম নিজাম পিপিএম-বার বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তিনি মিরপুরে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশ নিতে গত ৮ জানুয়ারি পুলিশ সদর দপ্তর থেকে রওনা হন। কোর্স চলাকালে গত ৭ জুন অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ, ঢাকায় পাঠানো হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার মাদক পরীক্ষা করা হয়। এতে বেনজোডায়াজেপিনস ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন পজিটিভ পাওয়া যায়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিষয়টি ডিএসসিএসসি কোর্সের শৃঙ্খলা পরিপন্থী।

এ অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী গত ৩১ আগস্ট থেকে তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয়তা দেখা দেয়। পরবর্তীতে একই বিধির আওতায় আ ফ ম নিজাম পিপিএম-বারকে চাকরি থেকে সামগ্রিকভাবে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি