৫ মে ২০২৬

ডোমারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জাম্বুরা গাছ থেকে ৩ সন্তানের জনক বেলাল হোসেন (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে সদর ইউনিয়নের বড় রাউতা পরিষদ পাড়া এলাকার নিজ বসত ভিটার জাম্বুরা গাছ থেকে তার লাশ ঝুলন্ত দেখে থানায় সংবাদ দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহিত বেলাল ওই এলাকার এমদাদুল হকের একমাত্র ছেলে। তার বাবা এমদাদুল হক জানান, রাতে বেলাল সহ একসঙ্গে খাবার খাই। এর কিছুক্ষণ পরেই দেখি বেলাল ঘরে নেই। পরিবারের সবাই খোঁজা খুঁজির একপর্যায় বাড়ীর পাশের জাম্বুরা গাছে বেলালের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সাথে সাথেই পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থলে এসে লাশউদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার বিষয়ে আশে পাশের লোকজন জানান, রোববার রাতে বাড়িতে কেও না থাকায় জাম্বুরা গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বেলাল। এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলো সে। বেলাল মারুষিক ভারসাম্যহীন ছিলো বলেও জানান তারা। বেলাল হোসেনের স্ত্রী ঘটনার দিন তার বাবার বাড়িতে ছিলেন। ডোমার থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমান জানান, লাশ রাতেই উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা করা হয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি