৪ মে ২০২৬

ডোমারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাবুপাড়া গ্রামে। সরেজমিনে জানা যায়, শুক্রবার (৬সেপ্টেম্বর) গভীর রাতে উক্ত গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে নূর আলম দেবাউ (৩৬) বাড়ীর বাহিরে যায়। সেই থেকে আর ঘড়ে ফিরে আসেনি। ভোর রাত্রে তার বাড়ীর দরজার সামনে পেয়ারা গাছে ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী।

ডোমার থানার সংবাদ দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রতপাল,ওসি (তদন্ত) বিশ^দেব রায় ঘটনা স্থল পরিদর্শন করেন। এসআই আবু হানিফ লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। নিহিত নূর আলম দেবাউ’র কন্যা খুকু মনি জানান, সে তার বাবা সহ রাতে ঘুমিয়ে ছিল,গভীর রাতে ২জন লোক এসে বাবাকে ডেকে ঘড়ের বাহিরে নিয়ে যায়। সেই থেকে আর ঘড়ে ফিরে আসেনি। সকালে বাবার লাশ পেয়ারা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মফিজুল ইসলাম বলেন, গত ৩মাস ধরে তার স্ত্রীর সাথে বিবাদ চলছিল।

তার স্ত্রী পেয়ারা বেগম (৩০) কুরবানী ঈদের আগে দ্বাারকামারী এলাকার আতিয়ার রহমানের ছেলে নজুকে বিয়ে করে ঢাকায় চলে যায়। ঘটনার আগের দিন সকালে দেবাউ তার স্ত্রীকে ঢাকা থেকে ফেরত নিয়ে আসে। আমরা স্থানীয় ভাবে বৈঠক বসিয়ে সমাধানের চেষ্টা করি। কিন্তু তার স্ত্রী দেবাউয়ের সংসার করবেনা বলে সাফ জানিয়ে দেয়। ওসি (তদন্ত) বিশ^দেব রায় জানান, এলাকাবাসীর সন্দেহ থাকায় লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোট আসলে আসল ঘটনা জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নং-১৫, তারিখ-০৭/০৯/১৯ দায়ের করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি