৯ মে ২০২৬

ডোমারে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:  নীলফামারীর ডোমারে সদর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর ইউনিয়নের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুবদলের আহ্ধসঢ়;বায়ক লিমন ইসলাম। ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা যুবদলের সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, প্রধান বক্তা উপজেলা যুবদলের আহ্ধসঢ়;বায়ক ইফতেখারুল আলম তিতুমীর, বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রভাষক গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক রুহুল আমিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মনোয়ার হোসেন, রকিবুল ইসলাম বাবু, রবিউল আলম ভুট্টু, পৌর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম পাপ্পু, সদস্য সচিব আশিকুর রহমান, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, যুবনেতা লাবু ইসলাম, মাহাবুর রহমান মিলন। অনুষ্ঠানে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলাদল সহ সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন চৌধুরী বিগত আ’লীগ সরকারের বিভিন্ন দিক সমালোচনা করে বলেন, আ’লীগ সরকারের আমলে বিএনপির ৪০ জন নেতাকর্মী হত্যা এবং ২০০ এর বেশি নেতাকর্মীকে গুম করেছে। আ’লীগ এখনো সুযোগ পেলে হত্যাকান্ড করছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে অতি দ্রুত এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান। আগামী সংসদ নির্বাচনে ডোমার-ডিমলার মাটি ও মানুষের নেতা ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি