ডোমারে ভ্রাম্যমান আদালতে ৫ দোকানে জরিমানা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে ভ্রাম্যমান আদালতে ৫টি দোকানে জরিমানা। দেশে করোনা ভাইরাস আতংকে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারনা করছে। এমন সংবাদ ছড়িয়ে পড়লে, রোববার (২২মার্চ) সকাল ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়কে সাথে নিয়ে ডোমার ও চিলাহাটি বাজারে অভিযান চালায়।
এ সময় ডোমার বাজারের মুদি দোকানী মৃত আমিনের ছেলে নুর আলমকে ৫হাজার, শিপেন চন্দ্র রায়ের ছেলে দিপক রায়কে ৫হাজার টাকা জরিমানা করে। অপরদিকে চিলাহাটি সড়কে বেতগাড়া ধঞ্জনপুর বাজারে মাংস বিক্রেতা মজিবর রহমানের ছেলে মতিয়ার রহমানকে ৫হাজার, মৃত ইয়াছিন আলীর ছেলে খলিলুর রহমানকে ৫হাজার ও চিলাহাটি বাজারের মাংস বিক্রেতা মমতাজ আলীর ছেলে মানিক হোসেনকে ১০হাজার টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক মনোয়ার হোসেন। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারা মেতাবেক ৫টি দোকানে মোট ৩০ হাজার টাকা আদায় করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, কোন অসাধু ব্যবসায়ী করোনার সুযোগকে কাজে লাগিয়ে বেশী দামে দ্রব্য বিক্রি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি