
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সব চেয়ে বড় উৎসব জন্মঅষ্টমী ও স্বারদীয় দূর্গা পুজাকে সামনে রেখে ডোমার উপজেলা পূজা উদযাপন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ডোমার সাহাপাড়ায় কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এই কমিটি গঠন করা হয়। এতে করে প্রধান সমন্বয়ক বাবু উজ্জল কানজিলাল এবং যুগ্ন সমন্বয়ক হিসাবে বাবু প্রদীপ শর্মা, বাবু তাপন কুমার অধিকারী, বাবু দয়াল চন্দ্র রায়কে কমিটিতে অর্ন্তভুক্ত করা হয়।
সাধারণ সদস্য হিসাবে রনজিৎ মানি, অমল রায়, বিপ্লব অধিকারী খোকন, রাজীব দত্ত, বিমান সাহাসহ মোট ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও গোরাচাঁদ অধিকারী, রামনিবাস আগরওয়ালা, মন্টু কুন্ডু, শেখর সাহা, রাম কৃষ্ণ বর্মন, নিখিল সাহা, মিন্টু সাহা, অরুপ কুমার কুন্ডু তপু, বিজয় ঘোষ, অমিত দাস নয়ন, অরবিন্দু সাহা বুল্লি এবং অমূল্য রায়কে উপদেষ্টা মন্ডলী হিসাবে দ্বায়িত্ব প্রদান করা হয়।
আগামী স্বারদীয় দূর্গোউৎসব শান্তিপূর্ণ ভাবে সফল করতে প্রশাসন এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন নব-নির্বচিত কমিটি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]