ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে পিটিয়ে জখম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী ও স্ত্রীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের কাওলা ডাঙ্গাপাড়া গ্রামে। অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে কৃষক এন্তাজুল তার নিজ জমিতে বাঁধা কপি আবাদ করে।
প্রতিবেশী এক ব্যবসায়ী সহির উদ্দিনের ছেলে কাচু মিয়ার কাছে ৮শত কপি বিক্রি করে। কিন্তু কাচু চালাকী করে এন্তাজুলের জমি থেকে ৯শত ৩০টি কপি উত্তলন করে বাকী টাকা পরে দেয়ার কথা বলে নিয়ে যায়। ঘটনার দিন ২২জানুয়ারি দুপুরে কাচু আবারো কপি নিতে এলে বাকী টাকা নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবির্তকের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে কাচু তার ভাই ইদু ও বাবা সহির উদ্দিন মিলে এন্তাজুলকে বেধরক মারপিট করে। এন্তাজুলের স্ত্রী মর্জিনা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তিন বাপ ছেলে মিলে মর্জিনাকেও প্রচন্ড লাঠিপেটা করে।
তাদের আঘাতে মর্জিনা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাদের গুরুত্বর অবস্থায় উদ্ধার দুই স্বামী স্ত্রীকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে এন্তাজুলের ছেলে বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করে।
অভিযুক্ত কাচু মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ১হাজার কপির টাকা দিয়েছি, তার মধ্যে ৯শত নিয়েছি ১শত কপি পাবো। আমাকে বাদ দিয়ে অন্যত্র বিক্রি করায় একটু হাতাহাতি হয়েছে মাত্র। পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি