৬ মে ২০২৬

ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিট, বৃদ্ধাসহ আহত ৪
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় বৃদ্ধাসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উত্তর মটুকপুর তেলীপাড় গ্রামে। ডোমার থানার মামলা সুত্রে জানা যায়, উক্ত গ্রামের আজিজার রহমানের ছেলে গোলাম রাব্বানী (লালবাবু) চাল্লিশ পীর এলাকায় সেচের পানী নিয়ে ইরি ধান আবাদ করে। ঘটনার দিন ২২ এপ্রিল দুপুরে লালবাবুর ছেলে আবু হানিফ (১১) ধান ক্ষেত দেখতে গেলে দেখে জালাল উদ্দিনের ছেলে আনজারুল লালবাবুর পানীর লাইন কেটে নিজ জমিতে সেচের পানী নিচ্ছে। আবু হানিফ বাঁধা নিষেধ করলে আনজারুল আবু হানিফকে মারধর করে ধান ক্ষেতে ফেলে দেয়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। এমন সময় মৃত বলে মামুদের ছেলে লাজু, জালাল ও জালাল উদ্দিনের ছেলে মিজানুর, আনজারুল দলবল নিয়ে দেশীয় অস্ত্রে লালবাবুর লোকজনের উপর অর্তকিত হামলা চালায় এবং বেধরক মারপিট করে। তাদের আঘাতের ফলে লালবাবু ও তার ভাই আঃ আলীম (৩৬), রবিউল (৩২) ও তার বৃদ্ধা মা মিনারা বেগম গুরুত্বর আহত হয়। তাদের মধ্যে আঃ আলীম মাথায় আঘাতপ্রাপ্ত হলে রক্তাত্ত জখম হয়। অসুস্থ ৪জনকে উদ্ধার করে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ বিষয়ে গোলাম রাব্বানী লালবাবু বাদী হয়ে লাজু, জালাল, রানা, রাসেলসহ ৭ জনের বিরুদ্ধে ডোমার থানায় মামলা নং ১৩, তারিখ- ২৪/০৪/২০২১ দায়ের করে। ডোমার থানার অফিসার ইনচার্জ মামলাটি আমলে নিয়ে এসআই রিমেল আহমেদ মানিককে তদন্তের দায়ীত্ব প্রদান করেন। মামলার আইও রিমেল আহমেদ মানিক জানান, তদন্ত সাপেক্ষে দোষী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি