৪ মে ২০২৬

ডোমারে তৃষ্ণার মৃত্যুর ঘটনায় শিক্ষাবোর্ডের তদন্ত কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে তৃষ্ণার মৃত্যুর ঘটনায় শিক্ষাবোর্ডের তদন্ত কমিটি গঠন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণার মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষাবোর্ড ২য় দিনেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সরেজমিনে যানাযায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী এসএসসি পরীক্ষার্থী তৃষ্ণা রানী রায় (১৫) এর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু বক্কর সিদ্দিক।

মঙ্গলবার (৪ফেব্রুয়ারী) বোর্ডের পরিদর্শক আবু হেনা মোস্তফা কামালকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ঠ কমিটির মধ্যে বোর্ডের উপ-সচিব ড.আব্দুর রাজ্জাক এবং সহকারী কলেজ পরিদর্শক আব্দুল মান্নান। মঙ্গলবার বিদ্যালয় এসে তাদের তদন্ত কাজ পরিচালনা করেন। এ সময় তারা প্রধান শিক্ষক ও এলাকাবাসীরসহ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব কহিনুর ইসলাম, সাবেক অফিস সহকারী হামিদুল ইসলামের সাথেও কথা বলেন তদন্তটিম। তারা তদন্তের স্বার্থে বিদ্যালয়ের কিছু কাগজপত্র জব্দ করে।

এ সময় বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন উপস্থিত ছিলেন। এর আগে ৩রা ফেব্রুয়ারী জেলা শিক্ষা অফিস একই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগমকে প্রধান করে জেলা সহকারী পরিদর্শক মশিউর রহমান কে সদস্য করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। সেই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় নির্দেশ দেওয়া হয়। এদিকে ২য় দিনের মত শিক্ষার্থীরা তৃষ্ণার মৃত্যুর জন্য দায়ী শিক্ষকদের শাস্তির দাবীতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে। বোর্ডের তদন্তটিম বিক্ষোভকারীদের সাথে কথা বলে দোষীদের শাস্তির আশ্বাস দেয়। প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম জানান, তদন্ত কমিটি তাদের তদন্ত করছে।

তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তবে তৃঞ্চার মৃত্যুর ঘটনায় প্রধান শিক্ষক দায়ী নয়। তদন্ত কমিটির সদস্য দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-সচিব ড.আব্দুর রাজ্জাক বলেন, অনুসন্ধান চলছে, তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে অতিদ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। উল্লেখ্য- মাহিগঞ্চ উচ্চ বিদ্যালয়ের বানিজ্য বিভাগের এসএসসি পরীক্ষার্থী তৃঞ্চা রানী(১৫)র প্রবেশ পত্রে বানিজ্য বিভাগের জায়গায় বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলায় মানবিক বিভাগ আসায় তৃষ্ণা রানী রবিবার দুপুরে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে বাড়ীতে এসে নিজ শোয়ার ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। নিহত তৃষ্ণা রানী বাকডোকরা দধিপাড়া এলাকার দুলাল রায়ের কন্যা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি