
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ট্রেনের সাথে ইট বোঝাই ট্রাকের সংঘর্ষ, ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার সকাল ৭টার উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের কাজীর হাট নামক রেল ঘুন্টিতে।
এ ঘটনায় ট্রাকের হেলপার সাকিল (২১) ঘটনাস্থলে মারা যান। অপরদিকে ট্রাকের চালক হাসান মাহমুদ (৩৭) ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান (৩৮)। গুরুত্বর আহত হয়। পরে তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এলাকাবাসী রফিকুল ইসলাম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা গাম ট্রেনটি ডোমার অভিমুখে যাচ্ছিল। এ সময় ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৮১৮৫) কাজীরহাট রেল ঘুন্টি পার হচ্ছিল। সেখানে কোন গেটম্যান ছিন না এ অবস্থায় ইটের ট্রাকটি রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের সাথে সংঘর্ষ হয়।
পরে জানা যায়, নিহিত সাকিল ও আহত ট্রাক চালকের বাড়ী নওগাঁ ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান কাজীর হাট এলাকার বোদাপাড়া গ্রামে। এই ঘটনার কারণে চিলাহাটি, ডোমার ও নীলফামারী হয়ে আসা ও যাওয়ার রেল চলাচল বন্ধ রয়েছে। চিলাহাটি রেলষ্টেশন মাষ্টার আশরাফুল আলম বলেন, সকাল ৬টা ৫০ মিনিটে চিলাহাটি রেল স্টেশন হতে খুলনাগামী ট্রেনটি ছেড়ে যায়। কয়েকমিনিট পরে সংবাদ পাই কাজীর হাটে ট্রাকের সাথে ট্রেনটির সংঘর্ষ হয়েছে। সংবাদ দেয়া হয়েছে পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এলে তা সরিয়ে ট্রেন চলাচল করবে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের থানার পুলিশ ঘটনা স্থলে আছে। সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ আসার পরে লাশের সুরতাহার শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]