৮ মে ২০২৬

ডোমারে তারিক মুনোওয়ার এর মাহফিলে হাজারো মানুষের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে তারিক মুনোওয়ার এর মাহফিলে হাজারো মানুষের ঢল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে ৩দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত। সোমবার (৩ফেব্রুয়ারী) দুপুরে সমাপনি দিবসে আল্লামা তারিক মুনোওয়ার এর মাহফিলে হাজারো ধর্মপ্রান মানুষের ঢল নামে।

উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী শুকনাপুকুর বাজার বাইতুন-নুর জামে মসজিদের উদ্যোগে বালিকা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে ২৪তম মাহফিলের সমাপ্তি হয়েছে। ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদের পৃষ্ঠপোষকতায় প্রথম দিন আলহাজ্ব হরমুজ আলীর সভাপতিত্বে প্রধান মুফাসসীর হিসাবে কোরআন ও হাদিস থেকে বয়ান পেশ করেন, হযরত মাওঃ ফকরুল ইসলাম হাদী, রংপুর। দ্বিতীয় দিনে আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা মাওঃ একরামুল হক, চাপাই নবাবগঞ্জ।

তৃতীয় দিনে আলহাজ্ব প্রফেসর দেলওয়ার রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ইষ্ট লন্ডন মসজিদের খতিব আল্লামা তারিক মুনোওয়ার ও বিশেষ বক্তা হিসাবে হযরত মাওঃ মনিরুজ্জামান আঙ্গুর, ডোমার, বক্তব্য প্রেশ করেন। মাহফিলে পাশ্ববর্তী এলাকা থেকে আসা প্রায় ২০ হাজার ভক্তের ঢল নামে, তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যেনো মুসলিম উম্মার মিলন মেলায় পরিনত হয়েছে। আগামীতে সকলের সহযোগিতা পেলে এর চেয়েও বড় ধরনের উদ্যোগ নিতে পারবে বলে আয়োজক কমিটি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি