৫ মে ২০২৬

ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতার হাত এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতার হাত এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: দেশে করোনা ভাইরাসের প্রভাবে মানুষ দিশে হারা। দোকান পাট, কাজ বন্ধ হয়ে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এমন করুন সময়ে সহযোগিতার হাত নামক একটি (স্বেচ্ছাসেবী সংগঠন) এর উদ্যোগে কর্মহীন, দুঃস্থ ও অসহায় ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সহযোগিতার হাত সংগঠনের আহবায়ক আলহাজ্ব মুফতি মাহামুদ বীন আলমের নের্তৃত্বে উপজেলার হরিণচড়া, সোনারায়, সদর ইউনিয়ন ও পৌর এলাকায় রাতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেন তারা। যাতে চাউল, ডাল, তেল, আলু, আটা, পিয়াজ ও ২টি করে সাবান ছিল।

গত শনিবার থেকে এ কার্যক্রম চালু করা হয়। বিতরণ কালে সংগঠনের সদস্য সচিব জাকিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক সার্জেদ নোমান, সাকলাইন আবির, ফাতিম ইসতিহাক ইসতি, সংগঠক আবু সাহিদসহ অনেকে উপস্থিত ছিলেন। সংগঠনের আহবায়ক আলহাজ্ব মুফতি মাহামুদ বীন আলম জানান, মাওঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী, প্রবাসী জাহিদুল ইসলাম মুনের সার্বিক ব্যবস্থাপনায় সকল সদস্য মিলে প্রায় ১লক্ষ ৫০ হাজার টাকা সংগ্রহ করি। ৫শত পরিবারকে সহায়তা করা হয়েছে। আগামীতে দেশের অবস্থা বুঝে আমাদের বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি স্বেচ্ছায় সংগঠনে সহযোগিতা করতে চাইলে বিকাশ- ০১৭৯৪-৯৭২৭১১ নম্বরে যোগাযোগ করার জন্য অনরোধ করেন তিনি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি