ডোমারে শতবর্ষী বহুমূখি উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শতবর্ষী বিদ্যাপিঠ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ই অক্টোবর) দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয় চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী শিক্ষক হারুন অর-রশিদ এর সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম এর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন, সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, মেহেরুন আক্তার পলিন, মালা জেসমিন প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় সহকারী শিক্ষক মেহেরুল হোসেন, ইমরান পাটোয়ারী, আসাদুজ্জামান আসাদ, আজাকুর প্রামানিক, আব্দুল আজীজ, লিপন ইসলাম, ফাতেমা মনসুরা, আকতার জাহান পারভীন, মনিরা খাতুন, মাসুমা আক্তার, ফাতেমা খাতুন, ল্যাব অপারেটর সজিব, অফিস সহকারী মাহবুবসহ সকল শিক্ষক, কর্মচারী এবং ছাত্র উপস্থিত ছিলেন। শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন প্রধান শিক্ষক রবিউল আলম।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শিক্ষা
দুইয়ের বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের হতাশা, পুরনোদের জন্য সুখবর
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
শিক্ষা
জবির দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
১ দিন আগে
by বাংলা প্রেস
শিক্ষা
এইচএসসিতে একাধিক বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার পরিকল্পনা
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি