৫ মে ২০২৬

ডোমারে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে চির বিদায় নিলো তৃষ্ণা রানী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে চির বিদায় নিলো তৃষ্ণা রানী

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে স্কুলে এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান শেষে গলায় ওড়না পেচিয়ে চির বিদায় নিলো তৃষ্ণা রানী রায়। ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা ৮নং ওয়ার্ড দধিপাড়া গ্রামে।

সরেজমিনে যানাযায়, রোববার (২ফেব্রুয়ারী) দুপুরে উক্ত গ্রামের দিনমুজুর দুলাল চন্দ্র রায়ের কন্যা তৃষ্ণা রানী রায় (১৬) মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্কুলে বিদায় অনুষ্ঠান শেষে বাড়ীতে গিয়ে সবার অগোচরে ঘড়ের সরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে। তৃষ্ণা রানীর ভাই লেবু রায় জানান, সে বাণিজ্যিক বিভাগের ছাত্রী ছিল। কিন্তু প্রবেশ পত্রে মানবিক বিভাগ আসার কারণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেরাজুল স্যারের সাথে কথা কাটাকাটি হওয়ার বাড়িতে এসে কান্নাকাটি করে। পরীক্ষায় নিশ্চিত ফেল জেনে সেই কারণে আত্নহত্যা করেছে বলে পরিবারের লোক ধারণা করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেরাজুল হক বলেন, নবম শ্রেনীতে রেজিষ্ট্র্রেশন করার সময় মানবিকের রেজিষ্ট্রেশন করা হয় তাই প্রবেশ পত্রে মানবিক শাখা এসেছে। এ বিষয়ে আমার কোন করার নাই। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান লাশের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন ঘটনা স্থলে উপস্থিত আছেন, তিনিসহ পরিবারের লোকজনের সাথে আলোচনা করে সিন্ধান্ত নেয় হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি