৭ মে ২০২৬

ডোমারে সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন তুর্য, উৎপল ও আরিফ নির্বাচিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন তুর্য, উৎপল ও আরিফ নির্বাচিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে বাংলাদেশ সরকারী প্রাাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডোমার নাট্য সমিতি মঞ্চে উপজেলা শাখা আয়োজিত পূর্ব খাটুরিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলামের সভাপতিত্বে হলহলিয়া সপ্রাবি প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী মানিক, পাঙ্গা হাজী নছিমদ্দীন সপ্রাবি প্রধান শিক্ষক আমিনুল হক বাবু, মৌজা গোমনাতী সপ্রাবি প্রধান শিক্ষক সাফিউল ইসলাম কে দায়ীত্ব দেয়া হলে তারা সকলের সম্মতিক্রমে ১০১ (এক শত এক) সদস্য বিশিষ্ট্য কমিটি উপহার দেয়। তাদের মধ্যে সভাপতি হিসাবে বসুনিয়া পাড়া সপ্রাবি সহকারী শিক্ষক মায়েদুল হক বসুনিয়া তুর্য, সাধারণ সম্পাদক হিসাবে মধ্য বোড়াগাড়ী সপ্রাবি সহকারী শিক্ষক রেজোয়ানুল হক উৎপল, সাংগঠনিক সম্পাদক হিসাবে পশ্চিম চিকনমাটি সপ্রাবি সহকারী শিক্ষক আরিফুজ্জামান আরিফ কে নির্বাচিত করে ১৫১ (এক শত একান্ন) সদস্য বিশিষ্ট্য পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

এ সময় পাঙ্গা হাজী নছিমদ্দীন সপ্রাবি প্রধান শিক্ষক আমিনুল হক বাবুর সঞ্চালনায়, উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষক কোহিনুর ইসলাম, এমদাদুল হক, মখদুমুল হক জুয়েল, মহামায়া দেব বর্মণ, তারেক আহসান প্রমূখ। শেষে নব-নির্বাচিত কমিটিকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় সংগঠনের সদস্যগণ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি