৫ মে ২০২৬

ডোমারে সাংবাদিক রতনের মাতার ইন্তেকাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে সাংবাদিক রতনের মাতার ইন্তেকাল
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে সাংবাদিক রবিউল হক রতনের মাতা রশিদা বেগম (৭০) ইন্তেকাল করেন। তার মৃত্যুতে এলাকায় সাংবাদিক মহল, রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। শনিবার (১২জুন) সকাল ১০টায় চিকনমাটি ধনীপাড়া নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন ইন্নানিল্লা - - - রাজিউন। তিনি উক্ত গ্রামের মোঃ রশিদুল হক ধৌলু’র স্ত্রী ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকা ডোমার উপজেলা প্রতিনিধি সাংবাদিক রবিউল হক রতনের মা। শনিবার বাদ এশা চিকনমাটি ধণীপাড়া জামে মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পার্শ্বে কবরে দাফন করা হবে বলে পরিবারে পক্ষে জানা যায়। তার মৃত্যুতে ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, ডোমার রিপোর্টার্স ইউনিটির সভাপতি আসাদুজ্জামান হিল্লোল, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিকসহ সকল সদস্যগণ মরহুমার পরিবারের গভীর শোক ও সমোবেদনা প্রকাশ করেন। তিনি স্বামী, ২ ছেলে ৩ মেয়ে, ৯টি নাতী নাতনীসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি