৪ মে ২০২৬

ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউরকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ঠিকমত ব্যবহার না করায় এবং সাধারণ মানুষের প্রানহানীর আশঙ্কার দায়ে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার ভুমি জান্নাতুল ফেরদৌস হ্যাপির নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনার সময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) ডাঃ মনিরুজ্জামান রুকু, ডাঃ ফয়েজা বিনতে ইসলাম তানিতা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আল-আমিন রহমান, ডোমার থানা এএসআই সাজ্জাদ হোসেন প্রমুখ। উল্লেখ্য- জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর প্রতিষ্ঠানের প্রোপাইটর সুমন রহমানের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি