৪ মে ২০২৬

ডোমারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
আসাদুজ্জামান(হিল্লোল) ,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পুকুরের পানিতে ডুবে আমিন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। আমিন ওই এলাকার রাজা মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায, মঙ্গলবার দুপুরের দিকে আমিন ও তার চাচাতো ভাই হাফিজুল (৪) সহ দুজনে স্থানীয় মটুকপুর স্কুল এ্যান্ড কলেজ সংলগ্ন একটি বড় পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে আমিন পুকুরে ডুবে যায়। তাকে উদ্ধারে এগিয়ে যায় তার চাচাত ভাই হাফিজুল। সেও পুকুরে ডুবে যেতে থাকলে স্থানীয়রা দেখতে পেয়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে। এতে মো আমিন আশঙ্কাজনক অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে হাফিজুল সুস্থ্য রয়েছে। পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্টু পুকুরে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি