৭ মে ২০২৬

ডোমারে প্রতিবন্ধির টাকা নিয়ে কথিত মানবাধিকার কর্মী উধাও

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে প্রতিবন্ধির টাকা নিয়ে কথিত মানবাধিকার কর্মী উধাও

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে এক প্রতিবন্ধি কন্যার বিয়ের ৭০ হাজার টাকা নিয়ে কথিত এক মানবাধিকার কর্মী উধাও।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেও দীর্ঘ ৯মাসেও টাকা উদ্ধার না হওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন ওই পরিবারের লোকজন। ঘটনাটি ঘটেছে, উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাওলাপাড়া প্রামে। অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের অসহায় দিন মুজুর আনু হোসেনের প্রতিবন্ধি কন্যা মনি আক্তার (১৮)’র সাথে বোদা উপজেলার সাকোয়া এলাকার সহিদুল ইসলামের ছেলে সোহেল রানার বিয়ের কথা ঠিক হয়। গত ১২/০৯/১৮ তারিখ দুপুরে বিয়ের দিন ঠিক করার জন্য বরের বাড়ী যাওয়ার সময় আজিজার মিয়ার হাটে দেখা হয় দঃ জোড়াবাড়ী ওস্তা পাড়ার মোসলেম মেকারের ছেলে কথিত মানবাধিকার কর্মী খাটো প্রাইভেট মাষ্টারের সাথে। সেও বিয়ের কথা জানতে পেরে বরের বাড়ী যাওয়ার ফন্দি করে।

প্রতিবেশীর সুবাদে তাকে সাথে নিয়ে সাকোয়া এলাকায় আলাপ কালে বর কনের কাপড় ও গয়না কেনার টাকার কথা জানতে পেড়ে কথিত খাটো মাষ্টার ফন্দি বের করে বলে, বরের বাড়ীতে টাকা কেড়ে নিতে পারে বলে ভয় ভীতি দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে ৭০ হাজার টাকা নিয়ে উধাও হয়। এ দিকে প্রতিবন্ধি কন্যার বিয়ে অনিশ্চিত হয়ে পড়ে। ওই রাতে টাকা ফেরত পেতে খাটো মাষ্টারের বাড়ীতে গেলে খাটোসহ তার বাবা মোসলেম ও ভাই সম্রাট লাঠি শোটা ও ধারালো অস্ত্র নিয়ে তাদের আটক করে ডাকাত ও সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে।

এবিষয়ে মনির বাবা আনু হোসেন বাদী হয়ে ডোমার থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত কর্মকর্তা এসআই অনন্ত কুমার রায় দীর্ঘ ৯মাস পেরিয়ে গেলেও অদ্যবদী টাকা ফেরত না পাওয়ায় পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করে আনুর পরিবার। এসআই অনন্ত কুমার রায় বলেন, তাকে বার বার থানায় ডেকেও হাজির হয়নি, আমি ট্রেনিংএ আছি এসআই মোস্তফাকে দায়ীত্ব দেয় হয়েছে। ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম বলেন, খাটো দীর্ঘ দিন যাবত এলাকায় নিজেকে মানবাধিকার কর্মী, গোয়েন্দা বাহিনীর লোক, আবার কখনো নিজেকে বিভাগের বড় সাংবাদিক পরিচয়ে জুয়ারী ধরিয়ে দিয়ে পুলিশের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।

চিটারীর কারনে গত সপ্তাহ আগে আজিজার মিয়ার হাটের লোকজন তাকে গণধোলাই দিয়েছে, এবার প্রতিবন্ধির টাকা আতœসাদ করায় আমরা ক্ষিপ্ত। এ ব্যাপারে খাটো মাষ্টারে সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিকের নাম শুনে ফোন কেটে দেয়ায় তার মন্তব্য জানা যায়নি। প্রতিবন্ধির টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি