৪ মে ২০২৬

ডোমারে পবিত্র কোরআন শরীফ ছবক অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে পবিত্র কোরআন শরীফ ছবক অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে পবিত্র কোরআন শরীফ ছবক অনুষ্ঠিত হয়েছে।

“মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম” ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বামুনিয়া ইউনিয়নের বারবিশা বামুনিয়া লাল বাজার জামে মসজিদ সংলগ্ন এ অনুষ্ঠানের আয়োজন করেন এলাকাবাসী। সামজ সেবক ও সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলার ফিল্ড অফিসার সোলায়মান আলী।

বিশেষ অতিথি হিসাবে ফিল্ড সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, রফিকুল ইসলাম, বামুনিয়া কেন্দ্রের সভাপতি চৌধুরী মোঃ মতলুব রেজা বাবু, ইউপি সদস্য স্বপন মিয়া, কেন্দ্রের শিক্ষক মাওঃ নুর আলম, মমতাজুল হক, মডেল কেয়ার টেগার এমতাজ আলী, মজিবুল হক, ছাইফুল আলম, সৈয়দ নুর আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন। উক্ত কেন্দ্রে ৩৫জন শিক্ষার্থীর মধ্যে ২৫জনকে কোরআনের ছবক দেয়া হয়। তাদের মধ্যে মেধাবী ৬ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি