৬ মে ২০২৬

ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে খুড়ের আঘাতে যুবক আহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে খুড়ের আঘাতে যুবক আহত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পাওনা টাকা চাইতে গিয়ে সুবাশ শর্মা নামে এক নরসুন্দর কর্মীর খুড়ের আঘাতে শওকত আলী নামে এক যুবক গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনিয়া ইউনিয়নের নাঠুয়ার হাটে।

জানাযায়, সোমবার রাত ৮.৩০ ঘটিকায় শওকত আলী (৪০) নরসুন্দর সুবাশ শর্মা (৩৫) এর কাছে পাওনা টাকা চাইতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতর্কের সৃস্টি হয়। এক সময় রাগান্নিত হয়ে নরসুন্দর সুবাশ শর্মার তার দোকানের ধারালো খুড় শওকত আলীর গলায় চালিয়ে দেয়। সাথে সাথে শওকত আলী অসুস্থ হয়ে পড়ে যায়। এলাকাবাসী আহত শওকত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে অবস্থা আশংখ্যাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। ওই রাতেই ডোমার থানা পুলিশ সুবাশ শর্মাকে আটক করে। এ ব্যাপারে আহত শওকত আলীর ভাই বাছিদুল বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। আহত শওকত আলী পূর্ব বারোবিশা গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আটক সুবাশকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি