৬ মে ২০২৬

ডোমারে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টা হতে ডোমার রেলঘুন্টি মোড়ে প্রতিবাদী ডোমার আয়োজিত সংগঠনের আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মো. হাবিবুল্লাহ, স্থানীয় সংবাদকর্মী ইয়াছিন মোহাম্মদ সিথুন, সংগঠনের সদস্য সচিব সুমন আহমেদ, যুগ্ন-আহবায়ক রাশেদুল হাসান আপেল, আশরাফুল ইসলাম ও রাকিব হাসান আকাশ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তরা ডোমারে অতিরিক্ত বিদ্যুৎ বিল ও ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদ করে বলেন, নেসকো ডোমার কার্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন জনকে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। আর ওই অবৈধ বিদ্যুৎ ঘাটতি সাধারন গ্রাহকদের উপর ভৌতিক বিল করে চাপিয়ে দিচ্ছে। লোডশেডিং ও নেসকো’র অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললেই, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো ও নির্যাতনসহ অপমানিত করা হয়। আগামী ১০ দিনের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান ও নেসকোর নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলীর অপসারণ করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে মানববন্ধনে বক্তরা হুশিয়ারী দেন।

এদিকে বুধবার দুপুরে রুবেল ইসলাম নামের এক ব্যাক্তিকে সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে নেসকো কার্যালয় থেকে পুলিশে সোর্পদ করে নির্বাহী প্রকৌশলী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি