৫ মে ২০২৬

ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে ওসি মোস্তাফিজার রহমান এঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান এঁর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ডোমার থানা আয়োজিত, থানা মাঠে অফিসার ইনচার্জ মোস্তফিজার রহমান এঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় বিদায়ী ওসি মোস্তাফিজার রহমানের সহধর্মিণী মিসেস মোস্তাফিজার ও তার ছেলে মেয়ে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, যুগ্ম আহ্বায়ক গনেশ কুমার আগরওয়ালা, সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনারায় ইউনিয়ন আ’লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য সহিদ আহমেদ শান্তু, আ’লীগ নেতা আবুল কাশেম, ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু প্রমুখ বক্তব্য রাখেন। এসআই শাহ আলমের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ইউপি চেয়ারম্যানবৃন্দ, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ বিদায়ী ওসি মোস্তাফিজার রহমানকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায সংবর্ধনা জানান। তিনি ৩০/০৩/২০১৯ সালে ডোমার থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। সফলতার সাথে দীর্ঘদিন দ্বায়ীত্ব পালন করে এলাকায় হত্যা মামলাসহ মাদক জুয়া, চুরি, ছিনতাই মামলার আসামী গ্রেফতার করে আইনী ব্যবস্থা গ্রহন করে জেলার শ্রেষ্ঠ থানা ও অফিসার ইনচার্জ হিসাবে একাধীকবার পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে সম্মাননা গ্রহন করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি