৬ মে ২০২৬

ডোমারে নাট্য সমিতির উদ্যোগে নাটক “উন্মনা মন” মঞ্চস্থ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে নাট্য সমিতির উদ্যোগে নাটক “উন্মনা মন” মঞ্চস্থ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে শত বছর পুরাতন সংগঠন নাট্য সমিতির উদ্যোগে নাটক “উন্মনা মন” মঞ্চস্থ করা হয়েছে।

সোমবার (১৫ফেব্রæয়ারি) সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক এর সভাপতিত্বে বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান সোহাগ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, গোলাম মোস্তফা, দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রউফ চৌধুরী, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, পৌর প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, আলহাজ্ব অধ্যাপক করিমুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চয়ন প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা শেষে চন্দন সেন রচিত, মোজাফ্ধসঢ়;ফর আলী’র নির্দেশনায় নাটক “উন্মনা মন” মঞ্চস্থ করা হয়। রুপসজ্জায় পরশ কুমার চন্দ, আবহসঙ্গীতে ওমর ফারুক অর্পণ, আলোক সজ্জায় ছিলেন রাশেদুজ্জামান রাশেদ। বিশেষ চরিত্রে অভিনয় করেন, আসাদুজ্জামান চয়ন, জগবন্ধু রায়, সোহেল এসকে, আরমিন আক্তার, মাসুদ বিন আমিন সুমন, শুভ ভৌমিক, সামিউল আরেফিন হৃদয়, পরশ কুমার চন্দ প্রমূখ।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি