৭ মে ২০২৬

ডোমারে মূলহোতাসহ ৪ মোটর সাইকেল চোর গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে মূলহোতাসহ ৪ মোটর সাইকেল চোর গ্রেপ্তার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে মোটরসাইকেল চুরির মূলহোতা সোহেলসহ ৪জনকে আটক করেছে ডোমার থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০শে) জুন রাতে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজার এলাকায় তার শ্বশুর আফির বাড়ী থেকে সোহেলকে গ্রেফতার করে। আটক মাসুদ পারভেজ সোহেল (২৪) ডোমার পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ডাঙ্গাপাড়া গ্রামের কথিত সাংবাদিক জুলফিকার আলী ভুট্টোর ছেলে। আটকের সময় তার কাছ থেকে চোরাইকৃত একটি ডিসকাভার ১৩৫ সিসি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ । সে আন্ত:জেলা মোটরসাইকেল চুরি ও ছিনতাই চক্রের মূলহোতা বলে ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান। তার দেয়া তথ্যের ভিত্তিতে ডোমার থানা ওসি (তদন্ত) বিশ্বদেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ রাতভর অভিযান চালিয়ে আবারো ডিকভার ১৩৫ সিসি ও গ্লামার ১২৫ সিসি ২টি চোরাই মোটরসাইকেলসহ ৩জনকে আটক করে।

আটককৃতর হলো, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিন কেতকীবাড়ী এলাকার জামিয়ার রহমানের ছেলে সুমন (১৯), চিলাহাটি ইউনিয়নের উপেনচৌকি ভাজনী এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে সাগর (২৪), একই ইউনিয়নের কাজল দিঘী চোষপাড়া এলাকার আজিমুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৬)। এ বিষয়ে ডোমার থানায় ৭জনকে আসামী করে মামলা নং-১৭, তারিখ-২১/০৬/১৯ দায়ের করা হয়। ডোমার থানার তদন্ত কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা জানান, কথিত সাংবাদিক ভুট্টোর ছেলে সোহেলের বিরুদ্ধে ডোমার থানায় চুরি, ছিনতাই, মাদকসহ একাধীক মামলা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি