৬ মে ২০২৬

ডোমারে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে উপজেলা চেয়ারম্যান তোয়ায়েল আহম্মেদকে রাজাকার পুত্র আখ্যা দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে তার হাতে জাতীয় পতাকা উত্তোলন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধারা। শনিবার দুপুরে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কম্পেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ১৫ ডিসেম্বর ২০১৯ প্রকাশিত রাজাকারের গেজেট নথিতে তোফায়েল আহম্মেদের পিতা শওকত আলী ১০২৫, দাদা চাটি মাহমুদ ১০৬১, নানা ছমির উদ্দিন ১০২৪ নং ক্রমিকে নাম রাজাকার তালিকায় প্রকাশিত হয়। লাল সবুজ পতাকা কোন রাজাকার পুত্র কলস্কিত করুক এটা মানতে পারিনা এরই ধারাবাহিকতায় আমরা তখন থেকেই এই রাজাকার পুত্রের হাতে জাতীয় পতাকা উত্তোলনের ঘোর বিরোধিতা করে জাতীয় দিবস গুলোতে পতাকা উত্তোলন বর্জন করে আসছি। এবারেও তার ব্যাতিক্রম হয়নি। বিষয়টি নিয়ে আমরা ডোমারের মুক্তিযোদ্ধারা জেলা প্রশাসক মহাদয়কে জাতিয় পতাকা উত্তোলন পর্বে রাজাকার পুত্র উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহম্মকে বিরত রাখার অনুরোধ জানানোর পরও তা কার্যকর না হওয়ায় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে কতিপয় মুত্তিযোদ্ধা রাজাকার পুত্রের পক্ষ অবলম্বন করে মিথ্যা, বানোয়াট ও জাল সহির মাধ্যমে গত ৩০/০৩/২১ ইং তারিখে সংবাদ সম্মেলনের প্রতিবাদসহ নিন্দা জানাচ্ছি। এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী, কবির হোসেন দুলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর পক্ষে আসাদুজ্জামান চয়ন প্রমূখ। এসময় সেখানে প্রায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি