৮ মে ২০২৬

ডোমারে মুজিববর্ষ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে মুজিববর্ষ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে মুজিববর্ষ উপলক্ষে অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫মার্চ) সকাল ১১টায় উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। বামুনিয়া কালীতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু বিজয় চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান মোমিনুর রহমান, মনোরঞ্জন রায়, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রভাষক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র রায়, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম মানিক, সহকারী শিক্ষক আমিনুল হক বাবু প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রীসহ ২শতাধীক অভিভাবগ উপস্থিত ছিলেন। এদের মধ্যে মায়েদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিগণ। বক্তাগণ লেখাপড়ার পাশাপাশী বাল্য বিবাহ প্রতিরোধে মায়েদের বিশেষ ভূমিকা রাখার মরামর্শ গ্রদান করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি