৭ মে ২০২৬

ডোমারে মোটর সাইকেল আরহীসহ ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে মোটর সাইকেল আরহীসহ ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে মোটর সাইকেল আরহীসহ ২ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট। শনিবার (৪এপ্রিল) বিকালে ডোমার বাজারে বিশেষ অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিনা শবনম। এ সময় ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানসহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে নুয়েল মট্ধসঢ়;স এর স্বাত্বাধীকারী আজাদুল ইসলামকে ১০ হাজার টাকা ও এলিন ট্রেডার্স এর স্বাত্বাধীকারী এমদাদুল হক দুলু মাষ্টারকে দঃবিঃ ২৬৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর দিকে ৪ মোটর সাইকেল আরহী রাব্বী ইসলাম, জাকির হেসেন, মনির হোসেন ও রিংকু খন্দকারকে সড়ক আইন ২০১৮ এর ৬৬ ধারা মোতাবেক প্রত্যেককে ১হাজার করে মোট ৪হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশে করোনার কারনে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারনা করছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মানুষজন অযথা রাস্তা ঘাটে বা হোটেল রেস্তরায় জটলা পাকিয়ে ঘোরাঘুরি করলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি