ডোমারে মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে মেধাবী ও গরীব ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪জুলাই) উপজেলা প্রশাসন আয়োজিত সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু প্রমূখ বক্তব্য রাখেন।
সেখানে নবম ও দশম শ্রেনীর ১২৮জন শিক্ষার্থীকে ৮শত ও একাদশ ও দ্বাদশ শ্রেনীর ১৯১জন শিক্ষার্থীকে ১৪শত টাকা করে মোট ৩১৯জন ছাত্র/ছাত্রীদের মাঝে ৩লক্ষ ৭২হাজার টাকা উপজেলা পরিষদের তহবিল হতে বিতরণ করেন অতিথিগণ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি