৪ মে ২০২৬

ডোমারে মামলাবাজ জব্বারের দেয়া ৮টি মিথ্যা মামলায় নুর ইসলামের পরিবার দিশেহারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে মামলাবাজ জব্বারের দেয়া ৮টি মিথ্যা মামলায় নুর ইসলামের পরিবার দিশেহারা

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে মামলাবাজ আব্দুল জব্বারের দেয়া ৮টি মিথ্যা মামলার শিকার হয়ে নুর ইসলামের পরিবার আজ দিশেহারা হয়ে পড়েছে ঘটনাটি উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম সোনারায় সরকার পাড়া গ্রামে।

মামলা সুত্রে জানা যায়, উক্ত গ্রামের মৃত সাবার উদ্দিনের ছেলে নূর ইসলাম ও আলাউদ্দিনের সাথে প্রতিবেশী মৃত আব্দুস ছালামের ছেলে আব্দুল জব্বার ও তার ছেলে নুরনবীর জমি জমা নিয়ে দির্ঘদিন যাবত দন্দ চলে আসছে। সেই কারনে শত্রুতার জের ধরে জব্বার ও তার ছেলে নুরনবী মিলে নূর ইসলাম ও আলাউদ্দিনের পরিবারে লোকজন কে হেনস্তা ও হয়রানী করার জন্য থানা ও আদালত মিলে ৮টি মামলা দায়ের করে বলে অভিযোগ উঠেছে। ৮টি মামলার মধ্যে জমি সংক্রান্ত ৪টিতে ডিক্রী প্রাপ্ত হয় নূর ইসলাম। আদালতের পিটিশন মামলায় ৩টিতে নূর ইসলাম ও আলাউদ্দিনের পক্ষে রায় প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক। বর্তমানে থানার ২টি মামলা চলমান আছে, ১টি গ্রাম আদালতে।

ভুক্তভুগি আলাউদ্দিন জানান, একের পর একটি মিথ্যা মামলা দায়ের করায় আমাদের ২পরিবারের নুর ইসলাম, আজিজুল, আনিছুর, মাহাতাব, মামুন, হাচানুর, আর্জিনা বেগম, রুমি আক্তার, হাবিবা আক্তার মুক্তাসহ ১০ থেকে ১২ জন মহিলা ও পুরুষকে আসামী করে একাধীক ব্যক্তিকে হাজত খাটিয়েছে মামলাবাজ জব্বার। দির্ঘদিন যাবত এতোগুলো মামলা চালাতে আমাদের পরিবার আজ সর্বশান্ত হয়ে পড়েছে। তাদের দেয়া মিথ্যা মামলার কবল থেকে প্রতিবেশী আতœীয়, শিক্ষক, বৃদ্ধ, নারীরাও রেহাই পায়নি। মামলার বিষয়ে সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি দুঃখ জনক, ভিষন অন্যায় ভাবে তারা এতোগুলো মামলা করেছে ওই পরিবারের উপর। ১টি মামলা আমার পরিষদে পাঠিয়েছে আদালতে আগামীকাল তারিখ আছে বিষয়টি আমি দেখছি।

এ বিষয়ে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, জমি সংক্রান্ত দেওনী আদালতের মামলার বিষয়ে আমার জানা নাই, তবে ঘটনার দিন মারামারি হয়েছে, উভয় পক্ষের ২টি মামলা থানায় আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। মামলাবাজ আব্দুল জব্বারের কবল থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভুগী পরিবার।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি