৮ মে ২০২৬

ডোমারে মাদক কারবারি ওমর ফারুকের ৩ মাসের জেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে মাদক কারবারি ওমর ফারুকের ৩ মাসের জেল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারী ডোমারে মাদক কারবারি ওমর ফারুক (২২) কে ভ্রাম্যমান আদালতে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ইট ভাটার কাছে তাকে মাদক বিক্রয় কালে আটক করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে উক্ত রায় প্রদান করেন। ওমর ফারুক উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী বাবলু হোসেনের ছেলে। ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগেও তাকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়। বুধবার সকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিপি/ আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি