৮ মে ২০২৬

ডোমারে লগডাউট নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে লগডাউট নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমারে করোনাকে ঘিরে ডোমার বাজারসহ আশপাশের বাজার গুলো লগডাউন করতে পুলিশ বিশেষ অভিযান চালায়।

মঙ্গলবার (৩১মার্চ) বিকাল ৫টায় ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নের্তৃত্বে শুধু মাত্র ঔষধের দোকান ছাড়া সকল দোকান বন্ধ করে দেয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় সহ অর্ধশতাধীক পুলিশ সদস্য সাথে ছিলেন।

পরে মাহিগঞ্জ, বেতগাড়া, মিরজাগঞ্জ, আমবাড়ী. গোমনাতী ও বোড়াগাড়ী বাজারে অভিযান চালিয়ে ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান পাট বন্ধ করে দেয়। অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, দেশে করোনা ভাইরাস আতংকে কিছু অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের সাথে প্রতারনা করছে। এ ছাড়াও বিভিন্ন হাট বাজারের লোকজন বিনা কারণে আড্ডা মারছে। করোনা প্রতিরোধে আমাদের পুলিশের পক্ষ থেকে সর্তক ও গণসচেতনতা মূলক মাইকিংসহ লগডাউনের অভিযান অব্যাহত রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি