ডোমারে খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ডের চাল আত্নসাতের অভিযোগ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে সরকারের দেয়া খাদ্য বান্ধব কর্মসূচীর কার্ডের চাল ডিলার ও মেম্বার আত্নসাত করেছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে জানা যায়, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর কেতকীবাড়ী নয়াহাট ডাঙ্গাপাড়া গ্রামের জসিয়ারের ছেলে জুয়েল, কার্ড নং-১৬৭, বুলুর ছেলে আব্দুর রশিদ,কার্ড নং-২০৮ ও খয়বর রহমানের স্ত্রী জাহেদা বেগমের নামে খাদ্য বান্ধব কর্মসূচীর ১০টাকা কেজি দরে চালের কার্ড ইস্যু হয় গত ৩১/১০/২০১৬ সালে।
সেই থেকে অদ্যবদি ৩টি কার্ডের চাল উত্তলন করে হজম করেছে ডিলার রবিউল ইসলাম স্বাধীন ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান বাবুজি। সরকারের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করতে চাইলে গত রোজার ঈদের আগে ইউপি সদস্য কার্ড গুলো সুবিধাভোগীদের হাতে দেয়। সেখানে দেখা যায় ইতমধ্যে কার্ডে ১৬বার স্বাক্ষর জাল করে চাল উত্তলন করা হয়েছে। সেই কার্ড দিয়ে শুধু মাত্র ১৯/০৫/২০২০ তারিখে কার্ডধারীরা ১বার চাল উত্তলন করে। এর আগের সমস্ত চাল ডিলার ও ইউপি সদস্য তুলে আত্নসাত করেছে বলে অভিযোগ উঠেছে। কার্ডধারী জুয়েল বলেন, আমার নামে কার্ড হয়েছে আমি জানি না। ঈদের ২দিন আগে মেম্বার বাড়িতে কার্ড দিয়ে আসে আমিতো ঢাকায় থাকি আমার স্ত্রী গিয়ে ৩০ কেজি চাল আনে ৩শত টাকা জমা দিয়ে, আমরা শুধু ১বার চাল পেয়েছি।
ইউপি সদস্য বাবুজি বলেন, আমার ভুল হয়েছে কার্ডধারীদের সাথে আমার মিটামিটি হয়ে গেছে। ডিলার স্বাধীন বলেন, আমি দোকানদার কার্ড পেয়েছি মাল দিয়েছি। কার কার্ড কে খায় তা আমি জানি না। ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু বলেন, বিষটি আমি জেনেছি এবং ইউএনও স্যারকে জানিয়েছি। ওনি যা ব্যবস্থা করার করবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা পাওয়া গেলে ডিলার ও মেম্বারে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরদিকে কার্ডধারী জুয়েল ঢাকায় ও আব্দুর রশিদ ভারতের ক্যারেলায় অবস্থান করার সুযোগকে কাজে লাগিয়ে তারা এসব অপকর্ম চালিয়ে আসছে বলে ভুক্তভোগীরা মনে করেন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি