৬ মে ২০২৬

ডোমারে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়ীকে আটক করে ডোমার থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পাটাকাটা শ্বশান ঘাট মাঠে এসআই আতিকুজ্জামান সঙ্গীয় এএসআই লিটন হোসেন, নির্মল চন্দ্র রায়, মঞ্জুরুল হোসাইন, ফারুক হোসেন অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের চিকনমাটি দোলাপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে তুহিন ইসলাম (২৮), মৃত ফাংগির ছেলে প্রদীপ (৩৫), আব্দুল কাদেরের ছেলে আব্দুল লতিফ (২২),একই গ্রামের কাচারী পাড়ার একরামুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৭), স্টেশন পাড়ার মৃত ওসমান গণির ছেলে বাবুল (৪০), কলেজ পাড়া পশ্চিম বোড়াগাড়ী কলেজ পাড়ারর মৃত শফিক চন্দ্র শীলের ছেলে রিপন চন্দ্র শীল (৪৮), পশ্চিম চিকনমাটি চেয়ারম্যান পাড়ার জাহিরুল ইসলামের ছেলে শাহ আলম (২২)। শনিবার রাতেই ডোমার থানা এসআই আতিকুজ্জামান বাদী হয়ে ১৮৬৭ সালের জুয়া আইনের ৪ ধারা মোতাবেক মামলা নং-০৫, তারিখ-১১/০৭/২০ দায়ের করে।

ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় জানান, জুয়াড়ীর লিডার তুহিনের নেতৃত্বে দীর্ঘদিন থেকে সেখানে জুয়ার আসর বসে। এর আগেও বেশ কয়েক জনকে আটক করে মামলা দেয়া হয়েছে। আমাদের মাদক ও জুয়ার অভিযান অব্যহত আছে। রোববার সকালে ৭ জুয়াড়ীকে আদালতে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি