৭ মে ২০২৬

ডোমারে জমি দখল করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ডোমারে জমি দখল করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক আটক
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জমি দখল করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ৪ জন যুবককে আটক করেছে এলাকাবাসী, পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ডোমার থানা পুলিশের হাতে তুলে দেয়া হয় তাদের। ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ ময়দান পাড়া গ্রামে। মামলা সুত্রে জানাযায়, উক্ত এলাকার মৃত আব্দুল্লাহ মামুদের ছেলে ওমর ফারুক ও আশিকুল ইসলামের সাথে এলাকার নুর ইসলামের ছেলে গোলাপ রাব্বানীর ৩ একর ৪৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিজ্ঞ আাদালতে মামলা চলে আসছে এবং তা বিচারাধীন রয়েছে। ঘটনার দিন ২২ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ফারুক, আশিকুল তারা তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত জমিটি দখল করতে যায়। এ সময় গোলাম রাব্বানীর লোকজন বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদের বেধরক মারপিট করে। এ সময় এলাকাবাসী একত্রিত হয়ে বহিরাগত ৪ ব্যাক্তিকে দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করে। আটককৃতর হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের মৃত শ্যামল দাসের ছেলে তপু দাস (২১), দুলাল হেসেনের ছেলে শাহীন ইসলাম জয় (২৪), সামসুদ্দিনের ছেলে হাবিবুর রহমান হাবিব (২২) এবং থানাপাড়া এলাকার মোশারফ হোসেন সাজুর ছেলে আসাদুজ্জামান সবুজ ( ২৭)। পরে জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন দিলে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ৪ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে গোলাপ রাব্বানী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে ডোমার থনায় মামলা নং-১৪, তারিখ- ২৩/০২/২৪ দায়ের করে। ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা মোতাবেক গ্রেফতারকৃতদের নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি