৫ মে ২০২৬

ডোমারে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে জলবায়ু পরিবর্তনে অভিযোজন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহনক্ষমতা ও অভিযোজন প্রক্রিয়া শক্তিশালী করণ (রিপ) প্রকল্পের আওতায়। পল্লীশ্রী দিনাজপুর আয়োজিত ৯জুন সকাল ১০টায় উপজেলার গোমনাতী ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ। বিএমজেড ও নেট্ধসঢ়;জ বাংলা’র সহযোগিতায় প্রধান প্রশিক্ষক হিসাবে পাঠ দান করেন, প্রকল্পের ইউনিট ম্যানেজার মোঃ শামসুল হক ও ফিল্ড ফ্যাসিলেটর এলিজা কিসকু। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় এলাকার ২৩ জন দলীয় নারী সদস্য অংশগ্রহন করেন। ইউনিট ম্যানেজার মোঃ শামসুল হক জানান, গত ৬জুন এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় এবং আগামী ১৫জুন তা সমাপ্ত হবে। উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে জোড়াবাড়ী, গোমনাতী, কোতকীবাড়ী ও ভোগডাবুড়ী ইউনিয়নের ৩শত ৫০জন দলীয় নারী সদস্য প্রশিক্ষণ গ্রহন করবে। প্রশিক্ষণে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ত¡ বজায় রাখা, মাস্ক পরিধান সহ হ্যান্ড স্যাটিটাইজার ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি