৫ মে ২০২৬

ডোমারে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান এর ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কোরআন তেলয়াত,মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলার জেজেআই পাট গুদাম মাঠে পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন অনুষ্ঠানটির আয়োজন করেন। শুরুতেই কোরআন তেলয়াত ও জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। ডোমার পৌর বিএনপি’র সভাপতি আনিছুর রহমান আনুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোজাফ্ফর আলী’র সঞ্চালনায় উপজেলা বিএনপি’র সহ সভাপতি মোমিনুর রহমান, পৌর বিএনপি’র সহ-সভাপতি মনসুর আলী, পৌর বিএনপি’র সহ- সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান রন, জেলা বিএনপি’র সদস্য কাওসার আলম বকুল, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন মানিক, প্রচার সম্পাদক মামুনূর রশীদ সজীব, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক হাসানুল আলম রিমুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সা. সম্পাদক রাকিব হাসান মানিক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিনুর আলম সজীব, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মজিদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক রাহিমুজ্জামান রুপক, সদস্য সচিব রাসেল আহমেদ, ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সামিউল ইসলাম হৃদয়, চিলাহাটি সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আলেকুজ্জামান জামান প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি