ডোমারে জেলা পুলিশের উদ্যোগে কম্বল বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে জেলা পুলিশের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল করা হয়েছে। রোববার (২২ডিসেম্বর) বিকালে থানা চত্ত্বরে ডোমার থানা পুলিশ আয়োজিত অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন (পিপিএম)।
বিশেষ অতিথি হিসাবে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ওসি (তদন্ত) বিশ্বদেব রায় প্রমূখ বক্তব্য রাখেন। খুলনা বিশ্ববিদ্যালয় এফএমআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সৌজন্যে অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ২শতাধীক কম্বল বিতরণ করা হয়।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি