ডোমারে জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারীর ডোমার উপজেলার জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠন, চয়ন আহবায়ক তহিদুল সদস সচিব। শনিবার বিকেলে ডোমার উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষনা করা হয়।
সুত্র মতে জানাযায়, গত ৩০জুন জাতীয় পার্টির কেন্দধীয় কার্যালয় বনানীতে, পার্টির প্রেসেডিয়াম সদস্য লায়ন জাফর ইকবাল সিদ্দিকী, নীলফামারী জেলা কমিটির আহবায়ক সৈয়পুর-কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য ̈ আহসান আদেলুর রহমান আদেল, জেলা কমিটির সদস সচিব শাহজাহান আলী চৌধুরী আনুষ্ঠানিক ভাবে এ কমিটির কাগজ হস্তান্তর করেন।
তাদের মধ্য আসাদুজ্জামান চয়নকে আহবায়ক, মিজানুর রহমান জুয়েল, আতিকুর রহমান, সামিউল ইসলাম সম্ধাট কে যুগ্ন আহবায়ক ও অবঃ সার্জেন তহিদুল ইসলামকে সদস্য সচিব করে ৩২সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেন তারা।
নবগঠিত কমিটি কে ফুলের তোরা দিয়ে বরণ কে র নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মাদ এরশাদের রোগমুক্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি