৭ মে ২০২৬

ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন

আসাদুজ্জামান(হিল্লোল), ডোমার ( নীলফামারী) প্রতিনিধি: “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর আয়োজিত বৃহস্পতিবার (১৮জুলাই) উপজেলা চত্ত্বর হতে এক বর্ণাঢ্য র‌্যালী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বার্হী কর্মকর্তা উম্মে ফাতিমার সভাপতিত্বে বিআরডিপি’র প্রজেক্ট অফিসার বাবু অবনী মোহন রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা মৎস্য অফিসার শারমিন আখতার, শিক্ষাবীদ আবু সুফিয়ার লেবু, মৎস্য চাষী নাজমুল হক, জেলে শ্যামলাল প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষী,মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ১৭জুলাই থেকে ২৩জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ কর্মসূচি চলবে বলে কর্তৃপক্ষ জানান।

বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি