৮ মে ২০২৬

ডোমারে জাতীয় বীমা দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে জাতীয় বীমা দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি” এই প্রতপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় বীমা দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্ত¡র হতে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার ডিমলা আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

বিশেষ অতিথি হিসাবে, উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, ইসলামী বীমার বিভাগীয় ম্যানেজার মমিনুর ইসলাম লিথু, ফারইষ্ট ইসলামী বীমার ডোমার শাখা ম্যানেজার নজরুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। শেষে বীমা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ সহ মৃত্যু দাবী চেক ও বোনাসের চেক প্রদান করেন অতিথিগণ। অনুষ্ঠানে আল্ধসঢ়; বারাকাহ্ধসঢ়; ইসলামী বীমা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোঃ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোঃ সহ অন্যান্য বীমা কোম্পানী এতে অংশ নেয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি