৪ মে ২০২৬

ডোমারে জানো প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে জানো প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: “স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ সবল বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জানো প্রকল্পের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার(১৯ অক্টেবর) সকাল ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দিবসটির উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী। পরে হলরুমে আলোচনা সভায় জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার শরিফ আহম্মেদ শাহ্ সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঃ সামাদ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) বেলাল উদ্দিন, স্যানিটেশন ইনষ্পেক্টর আল-আমিন রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জাকির হোসেন, ইএসডিও’র এরিয়া ম্যানেজার আইযুব আলী, ডোমার শাখা ব্যবস্থাপক মাসুদ রানা প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় প্রকল্পের ফিল্ড অফিসার ও কমিউনিটি ভলেন্টিয়ারগণ উপস্থিত ছিলেন। বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন ও কেয়ার ইন্টারন্যাশনাল এবং প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বে-সরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী বলেন, সঠিক ভাবে হাত ধোয়ার অনেক গুরুত্ব রয়েছে, আমরা যদি সঠিক ভাবে হাত ধোয়ার পদ্ধতি সাধারণ মানুষের মাঝে জানাতে বা শেখাতে পারি তাহলে আমরা অনেক রোগবালাই হতে মুক্ত থাকতে পারবো। তিনি বলেন, জানো প্রকল্পটি যেভাবে মানুষের মাঝে কাজ করছে সে কাজের সাথে হাত ধোয়ার সঠিক পদ্ধতি শিখিয়ে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করলে জানো প্রকল্পের পু্ধসিঢ়;ষ্ট উন্নয়ন কাজে সহায়ক হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি