৮ মে ২০২৬

ডোমারে জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ছাদ ঠালাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ছাদ ঠালাই

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : নীলফামারী ডোমারে জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ছাদ ঠালাই অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত বে-সরকারী মাদ্রাসা সমূহে চারতলা একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ২ কোটি ৯৩ লক্ষ ৪৪ হাজার ৯শত ৬১ টাকা প্রাক্কলিক মূল্যে ধরা হয়েছে।

শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মনির এন্ড কোঃ নরশিংদী কাজটি করছে। মঙ্গলবার (১০ডিসেম্বর) সকাল ১০টায় ছাদ ঠালাইয়ের কাজ শুরু হয়।

এ সময় উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ হোসেন, কোম্পানীর প্রতিনিধি প্রকৌশলী গোলাম মোস্তফা, প্রভাষক একরামুল হক বাদশা, আল হেলাল, রশিদুল ইসলাম, সহকারী শিক্ষক নুরুজ্জামান, কম্পিউটার শিক্ষক মোহেবুর রহমান, সাব ঠিকাদার সাইফুল ইসলাম, সুলতান আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। পানির লাইন ও বৈদ্যতিক সংযোগসহ সুষ্ঠ ও গুনগত মানে কাজ সমাপ্ত করতে ৬মাস সময় লাগবে বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি