৭ মে ২০২৬

ডোমারে জাকিরুল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে জাকিরুল হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে জাকিরুল হত্যা মামলায় ২ আসামীকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। সোমবার গভীর রাতে তাদের নিজ নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ডোমার সদর ইউনিয়নের ছোটরাউতা আন্ধারুর মোড় এলাকার আন্ধারু কর্মকারের ছেলে কমল কর্মকার (৩০) ও ছোটরাউতা ফকির পাড়ার ওবায়দুল ইসলামের ছেলে রাশেদ (১৯)। ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান পিপিএম, বিপিএম মহোদয়ের তত্ববধানে জাকিরুল হত্যা মামলায় সন্দেহমূলক অটোচালক রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে জাকিরুল হত্যার কথা স্বীকার করে বিভিন্ন তথ্য দেয়। তার তথ্যের ভিত্তিতে সোমবার রাতে কমলের বাড়ী হতে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। জাকিরুলকে হত্যা করে ডোবায় লাশ ফেলার কাজে ব্যবহৃত একটি অটো-রিক্সা উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, গত ১০ মে উপজেলার পূর্ব বোড়াগাড়ী এলাকায় একটি পরিত্যাক্ত ডোবা হতে জাকিরুল ইসলাম বাচ্চাবাউ (২৫) নামের অর্ধ গলিত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের এক সপ্তাহ আগে হতে জাকিরুল নিখোঁজ ছিল। এতে জাকিরুলের বাবা আব্দুল গনি লাশ উদ্ধারের দিনেই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি