৬ মে ২০২৬

ডোমারে 'ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক ভাবনা' শীর্ষক আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ডোমারে 'ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক ভাবনা' শীর্ষক আলোচনা
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫মার্চ) সকাল ১১টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি সানমুন কিন্ডার গার্টেন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন, ভোগডাবুড়ী, কেতকীবাড়ী, গোমনাতী ও বামুনিয়া ইউনিয়নের যুব সংগঠন। অধ্যক্ষ আজাদুল ইসলাম প্রামানিক এর সভাপতিত্বে উদায়স্কুর সেবা সংস্থার সমন্বয়কারী নির্মল রায়ের সঞ্চালনায় অতিথি হিসাবে ইউএসএস এর প্রকল্প পরিচালক আলাউদ্দীন আলী, বাবমুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট, সাবেক চেয়ারম্যান বাবু মনোরঞ্জন রায়, ভোগডাবুড়ী ইউপি’র সাবেকচেয়ারম্যান আবু তাহের সরকার, রাকিবুল আহসান প্রধান, সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, মাওঃ রবিউল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি একেএম জাহাঙ্গীর আলম বসুনিয়া, তরুন নেতা নিয়াজ মোর্শেদ সরকার, মাহাবুল হক প্রামানিক ওহাবুল, রুবাইয়াদ হোসেন ডন, অর্পণ যুব সংঘের সভাপতি রিপন ইসলাম, যুব নেতা আসমিরা জাহান দৃষ্টি প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় এলাকার সূধীজন, যুব সংগঠনের নেতা/নেত্রী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি