৮ মে ২০২৬

ডোমারে ইজিবাইক, অটো চালকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে ইজিবাইক, অটো চালকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনা হ্রাসকরনের লক্ষ্যে ইজিবাইক, অটো চালকদের সচেতনতা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ আয়োজিত, উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির বাস্তবায়নে বৃহস্পতিবার (৩১অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান আতিক।

বিশেষ অতিথি হিসাবে, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই সুমন চন্দ্র রায় প্রমূখ বক্তব্য রাখেন। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় ৬দিন ব্যাপী ১৭৪ জন চালক উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করবে বলে আয়োজক কমিটি জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি